• ২০২৬ সেপ্টেম্বর ১৬, বুধবার, ১৪৩৩ আশ্বিন ১
  • সর্বশেষ আপডেট : ০৬:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জৈন্তাপুরে ১৭০ পিস ইয়াবাসহ ১জন আটক

  • প্রকাশিত ০৬:০৯ পূর্বাহ্ন বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
জৈন্তাপুরে ১৭০ পিস ইয়াবাসহ ১জন আটক
File
জসীমউদ্দীন ক্রাইম রিপোর্টার গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি

জৈন্তাপুরে ১৭০ পিস ইয়াবাসহ ১জন আটক


গোয়াইনঘাট,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশের অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ এক মাদক বসবসায়ী কে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১২ জুলাই রবিবার রাত সাড়ে ১১টায় জৈন্তাপুর মডেল থানার এসআই শওকত মাসুদের নেতৃত্বে একট টিম উপজেলার নিজপাট ইউনিয়নের ডৌডিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ১৭০ পিস ইয়াবাসহ মো. রুমিন আহমদ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। রুমিন আহমদ উপজেলার বগাবিল (পাখিবিল) মো. আজিজুল হকের ছেলে।এ ঘটনায় ইয়াবা জব্দ করার পাশাপাশি আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা রয়েছে এবং তাকে আদালতে প্রেরন করা হয়। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "মাদকের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানার অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সর্বশেষ