• ২০২৬ সেপ্টেম্বর ১৫, মঙ্গলবার, ১৪৩৩ ভাদ্র ৩১
  • সর্বশেষ আপডেট : ১০:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টানা পঞ্চম মেয়াদে সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

  • প্রকাশিত ১০:০৯ অপরাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
টানা পঞ্চম মেয়াদে সাফের সভাপতি কাজী সালাউদ্দিন
Time Bangla news
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

টানা পঞ্চম মেয়াদে সাফের সভাপতি কাজী সালাউদ্দিন


দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আঞ্চলিক সংস্থা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। এর মধ্য দিয়ে তিনি টানা পঞ্চমবারের মতো সংস্থাটির নেতৃত্বের দায়িত্ব পেলেন।

শনিবার ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে নতুন কমিটি গঠন করা হয়। নির্বাচনের পর সভাপতি পদে পুনর্নির্বাচিত হন কাজী সালাউদ্দিন, যিনি ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে এ দায়িত্ব পালন করে আসছেন।

সাফের গঠনতন্ত্রে আগে ৭০ বছরের বেশি বয়সী কেউ নির্বাহী কমিটির সদস্য থাকতে পারবেন না—এমন বিধান ছিল। তবে গত বছর গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে সেই সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়। এরপর থেকেই সালাউদ্দিনের পুনর্নির্বাচনের সম্ভাবনা জোরালো হয়ে ওঠে।

এদিকে, একই দিনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের ড্র। আগামী ৪ নভেম্বর ঢাকায় টুর্নামেন্টটির পর্দা উঠবে এবং ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ