• ২০২৬ সেপ্টেম্বর ১৫, মঙ্গলবার, ১৪৩৩ ভাদ্র ৩১
  • সর্বশেষ আপডেট : ০৬:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ফুলবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, জব্দ লাখ টাকার পণ্য

  • প্রকাশিত ০৬:০৯ অপরাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
ফুলবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, জব্দ লাখ টাকার পণ্য
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক তিনটি অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, কসমেটিকস ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এসব অভিযান পরিচালনা করা হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের আওতাধীন চৌঠা বিওপি, বনতারা ও কাটলা বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা পৃথকভাবে অভিযানগুলো পরিচালনা করেন। এ সময় চোরাকারবারিরা অবৈধভাবে সীমান্ত পার করে বিভিন্ন পণ্য নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা তা প্রতিহত করেন।

অভিযানে ৮৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২১১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ৩৮ পিস ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস, ২৮ প্যাকেট খাদ্যসামগ্রী, ৪০ প্যাকেট বিড়ি, ২ কেজি জিরা, ২৪ প্যাকেট আগরবাতি এবং ২ পিস জর্দা জব্দ করা হয়।

জব্দ করা এসব মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১৭ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের অবৈধ পণ্য পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ