• ২০২৬ অগাস্ট ৩১, সোমবার, ১৪৩৩ ভাদ্র ১৬
  • সর্বশেষ আপডেট : ১০:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দিনাজপুরে মৃত্যুদাবির অর্থ হিসেবে ১০ লাখ টাকার চেক বিতরণ

  • প্রকাশিত ১০:০৮ পূর্বাহ্ন সোমবার, অগাস্ট ৩১, ২০২৬
দিনাজপুরে মৃত্যুদাবির অর্থ হিসেবে ১০ লাখ টাকার চেক বিতরণ
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে মৃত্যুদাবি বাবদ ১০ লাখ ৬৮ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

রোববার দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা বায়তুল ইজ্জত জামে মসজিদ ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে মৃত কর্মী মো. আসাদুল ইসলামের স্ত্রী মোছা. লাভলী বেগমের হাতে এ চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি লাভলী বেগমের হাতে মৃত্যুদাবির ১০ লাখ ৬৮ হাজার টাকার চেক তুলে দেন।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সহকারী জেনারেল ম্যানেজার মোছা. বিউটি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্থাটির বগুড়া অঞ্চলের ডিজিএম মো. আব্দুল্লাহ আল শাকিল, দিনাজপুরের এরিয়া ইনচার্জ এভিপি মো. মাজহারুল ইসলাম, সহকারী এরিয়া ইনচার্জ মো. মাহমুদুল হাসান এবং সদর উপজেলা মহিলা দলের সভাপতি সায়েকা বেগম।

এ সময় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মৃত কর্মীর পরিবারের হাতে বীমার দাবির অর্থ তুলে দেওয়ায় স্বজনরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ অর্থ পরিবারের আর্থিক প্রয়োজন মেটাতে কিছুটা সহায়ক হবে বলে জানান তারা।

সর্বশেষ