• ২০২৬ সেপ্টেম্বর ১৫, মঙ্গলবার, ১৪৩৩ ভাদ্র ৩১
  • সর্বশেষ আপডেট : ১০:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর আজ

  • প্রকাশিত ১০:০৯ পূর্বাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর আজ
Time Bangla news
শহিদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর আজ


রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ মঙ্গলবার সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহামান্য রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে পুরো সিলেট নগরজুড়ে বইছে উৎসবের আমেজ।

তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত আধ্যাত্মিক নগরী সিলেট।

সফরকালে নগরীর প্রধান ৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়কের পাশে দাঁড়িয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন। এ ছাড়া সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে তাঁকে অরাজনৈতিকভাবে বিশেষ নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে।

ঘোষিত সফরসূচি অনুযায়ী, আজ সকাল ১১টা ১৫ মিনিটে বিএনপি মহাসচিব ওসমানী বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি সরাসরি সিলেট সার্কিট হাউসে যাবেন। পরবর্তীতে দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) এবং বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

​বিকেল সাড়ে ৩টায় নগর ভবনের সামনে সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। কর্মসূচি শেষে একই দিন রাত ৮টায় ওসমানী বিমানবন্দর থেকে আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

বিএনপি মহাসচিবকে স্বাগত জানাতে নগরজুড়ে সমন্বিত প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী জানান, নগরের চৌকিদেখি, আম্বরখানা, দরগাহ গেইট, চৌহাট্টা, জিন্দাবাজার, টিলাগড় ও শাহপরাণ পয়েন্টে সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানাবেন পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোর নেতাকর্মী ও সাধারণ জনগণ।

​বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, সফরটি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলের সিনিয়র নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বিক যোগাযোগ রক্ষা করছেন।

সিসিক প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী জানান, নগর ভবনের সামনের সংবর্ধনাস্থলে ১ হাজার ২০০ আমন্ত্রিত অতিথির বসার আসন প্রস্তুত করা হয়েছে। নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এতে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে পুরো অনুষ্ঠানটি সম্পূর্ণ অরাজনৈতিক পরিবেশে পরিচালিত হবে। সংবর্ধনা অনুষ্ঠানে সিলেটে অবস্থানরত মন্ত্রী, হুইপ ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। অতিথি ও মহাসচিবের বক্তব্যের পর থাকছে আধঘণ্টার মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

​সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার এলাকায় প্রয়োজনীয় সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

সর্বশেষ