• ২০২৬ সেপ্টেম্বর ১৫, মঙ্গলবার, ১৪৩৩ ভাদ্র ৩১
  • সর্বশেষ আপডেট : ০৯:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মাত্রাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ

  • প্রকাশিত ০৯:০৯ অপরাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
মাত্রাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ
Time Bangla news
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

মাত্রাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ


জয়পুরহাটের কালাই উপজেলার ১নং মাত্রাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ১নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় ছিলিমপুর জি.এম. দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাত্রাই ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সুজাউল ইসলাম মন্ডল।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।

বক্তব্যে মোঃ জাহিদুল ইসলাম জাহিদ বলেন, তিনি মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়ন এলাকায় মাদক ও জুয়া নির্মূলে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। পাশাপাশি ইউনিয়ন এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি ও দালালি চলতে দেওয়া হবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, মাত্রাই ইউনিয়নবাসীর পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান। এ জন্য তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

কর্মী সমাবেশে স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পাশাপাশি এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সর্বশেষ