• ২০২৬ অক্টোবর ০৫, সোমবার, ১৪৩৩ আশ্বিন ২০
  • সর্বশেষ আপডেট : ০২:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

এলপিজির দামে ফের আগুন, ১২ কেজিতে বাড়ল ২৫২ টাকা।*

  • প্রকাশিত ০২:১০ অপরাহ্ন সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
এলপিজির দামে ফের আগুন, ১২ কেজিতে বাড়ল ২৫২ টাকা।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*এলপিজির দামে ফের আগুন, ১২ কেজিতে বাড়ল ২৫২ টাকা।* 


 *উপশিরোনাম:* এক লাফে ২৫২ টাকা বাড়ল ১২ কেজির সিলিন্ডারের;অটোগ্যাসের লিটারেও ১১ টাকা ৫৩ পয়সা বৃদ্ধি। নতুন দর কার্যকর সন্ধ্যা ৬টা থেকে। 

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে নির্ধারিত হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা।

রোববার (৪ অক্টোবর) বিকেলে চলতি মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি। ঘোষিত মূল্য একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দামে অটোগ্যাসের ক্ষেত্রেও মূল্য সমন্বয় করা হয়েছে। মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারদরসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে এলপিজির মূল্য নির্ধারণ করে। তবে কমিশনের নির্ধারিত দামের সঙ্গে বাস্তব বাজারদরের মিল না থাকার অভিযোগ দীর্ঘদিনের। অনেক ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ার অভিযোগও রয়েছে।

২০২১ সালের এপ্রিল থেকে নিয়মিতভাবে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি।

সর্বশেষ