• ২০২৬ অক্টোবর ০৭, বুধবার, ১৪৩৩ আশ্বিন ২২
  • সর্বশেষ আপডেট : ০৮:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার ইজিবাইকে ওড়না পেঁচিয়প পর্যটকের মৃত্যু!

  • প্রকাশিত ০৮:১০ অপরাহ্ন বুধবার, অক্টোবর ০৭, ২০২৬
কক্সবাজার ইজিবাইকে ওড়না পেঁচিয়প পর্যটকের মৃত্যু!
Time Bangla news
মতিউল ইসলাম,কক্সবাজার

কক্সবাজার ইজিবাইকে ওড়না পেঁচিয়প পর্যটকের মৃত্যু! 

কক্সবাজারে ব্যাটারি চালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা এলাকার সড়কে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম।

নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্রী। নিকট স্বজনদের সাথে কক্সবাজার ভ্রমণে এসেছিল।

সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম জানান, ইজিবাইকে চলাচলের সময় ওই নারী পর্যটকের ওড়না পেঁচিয়ে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। স্বজনদের  সাথে আলাপ করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন সম্পন্ন করা হবে।

সর্বশেষ