• ২০২৬ অক্টোবর ০৯, শুক্রবার, ১৪৩৩ আশ্বিন ২৪
  • সর্বশেষ আপডেট : ০৪:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুমিল্লায় ধানক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ০১ জন।

  • প্রকাশিত ০৪:১০ অপরাহ্ন শুক্রবার, অক্টোবর ০৯, ২০২৬
কুমিল্লায় ধানক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ০১ জন।
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা বুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


কুমিল্লায় ধানক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ০১ জন।

০২:৫৪ পিএম | ০৯ অক্টোবর, ২০২৬

কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে উদ্ধার হওয়া জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি সুমনকে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষার্থীর মোবাইল ফোনটি উদ্ধার করতে পারেনি পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া জঙ্গলসংলগ্ন ফসলি জমি থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় গামছা পেঁচানো ছিল।

নিহত তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকার আবদুল আলীমের মেয়ে। পরিবারের সঙ্গে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় থাকত সে।

গতকাল ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়ি নিয়ে যায় স্বজনরা। এর আগে রাতে লালমাই থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আবদুল আলীম।

নগরের ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী গত ৪ অক্টোবর বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। চারদিন পর ফসলি জমিতে মিলল তার মরদেহ।


সর্বশেষ