**সংসার চালাতে হিমশিম, বেতন বৃদ্ধির দাবিতে উত্তরা-আজমপুরে দ্বিতীয় দিনেও পোশাকশ্রমিকদের অবরোধ ।*
রাজধানীর উত্তরার আজমপুরে বেতন বৃদ্ধির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সড়কে নেমেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাড়িভাড়া, চিকিৎসা ব্যয় ও সন্তানদের শিক্ষার খরচ বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর দাবিতে তারা আন্দোলন করছেন।
এদিকে, শ্রমিকদের অবরোধের কারণে সড়কে যান চলাচল ধীরগতিতে চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করছে পুলিশ।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, সড়কে যান চলাচল ধীরগতিতে চলছে। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
মতামত দিন