• ২০২৬ নভেম্বর ২৮, শনিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১৪
  • সর্বশেষ আপডেট : ০৪:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সৌদির পাহাড়ি সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল দুই বাংলাদেশির।*

  • প্রকাশিত ০৪:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
সৌদির পাহাড়ি সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল দুই বাংলাদেশির।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*সৌদির পাহাড়ি সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল দুই বাংলাদেশির।* 


 *উপশিরোনাম:* আভা-জিজান পাহাড়ি সড়কে মাছবোঝাই ভ্যান দুর্ঘটনা, নিহতদের একজন ফিরেছিলেন দুই মাস আগে; মরদেহ দেশে আনার চেষ্টা। 

সৌদি আরবে কর্মস্থলে যাওয়ার পথে নয়, মাছ পরিবহনের কাজে বেরিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি। দেশটির আভা অঞ্চলের একটি পাহাড়ি সড়কে মাছবোঝাই ফ্রিজার ভ্যান দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই চালকসহ দুজনের মৃত্যু হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টার দিকে (সৌদি স্থানীয় সময়) পাহাড়ি সড়ক দিয়ে নিচে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি এলাকার আশরাফ উদ্দিন রনি এবং নোয়াখালী জেলার বাসিন্দা ফ্রিজার ভ্যানচালক কামরুল হাসান।

আশরাফের চাচা ও খাগড়াছড়ি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাছ নিয়ে আভা থেকে জিজান যাওয়ার পথে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় ভ্যানটি। এতে চালক কামরুল ও তাঁর পাশে থাকা আশরাফের মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আশরাফ উদ্দিন রনি দুই মাস আগে ছুটি কাটিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মস্থলে ফিরে যান। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুজনের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আশরাফের চাচা মীর হোসাইন।

সর্বশেষ