সিলেট-৩ আসনের এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
সিলেটের দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকের বাসভবনে পেট্রল বোমা নিক্ষেপ করেছে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের দুর্বৃত্তরা।
আজ শনিবার ভোর ৪টার দিকে পিকআপে করে এসে বাসভবনের চালে পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় তারা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ জানায়, ভোর ৪টার দিকে একটি পিকআপে করে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের কয়েকজন দুর্বৃত্ত সংসদ সদস্যের বাসভবনের সামনে আসে। এ সময় তারা বাসভবনে পেট্রল বোমা ছুড়ে মারে। পরে বাসভবনে থাকা লোকজন দ্রুত তৎপর হলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও মিডিয়া কর্মকর্তা আফজাল হোসেন।
তিনি টাইম বাংলা নিউজকে জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত হননি।
মতামত দিন