• ২০২৬ নভেম্বর ২৮, শনিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১৪
  • সর্বশেষ আপডেট : ০৮:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

খেলার মাঠে মলমূত্র ত্যাগ: অবহেলা-অযত্নে উপযোগিতা ঐতিহ্যবাহী আলীয়ার মাঠ

  • প্রকাশিত ০৮:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
খেলার মাঠে মলমূত্র ত্যাগ: অবহেলা-অযত্নে উপযোগিতা ঐতিহ্যবাহী আলীয়ার মাঠ
Time Bangla news
সিলেট অফিস

খেলার মাঠে মলমূত্র ত্যাগ: অবহেলা-অযত্নে উপযোগিতা ঐতিহ্যবাহী আলীয়ার মাঠ


সিলেট নগরীর অন্যতম ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ খেলার মাঠ সিলেট সরকারি আলীয়া মাদ্রাসার মাঠ। ভোরের আলো ফুটতেই শিশু কিশোর, তরুণসহ নানা বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে মাঠটি। ফুটবল ক্রিকেটের উচ্ছ্বাসে যেখানে প্রতিদিন প্রাণের স্পন্দন ছড়িয়ে পড়ে, সেই মাঠের বিভিন্ন অংশ এখন পরিণত হয়েছে মলমূত্র ত্যাগের স্থানে। রিকশাচালক, পথচারী ও আশ্রয়হীন কিছু মানুষের অবাধ ব্যবহারে মাঠের পরিবেশ ক্রমেই অস্বাস্থ্যকর হয়ে উঠছে। ছড়াচ্ছে দুর্গন্ধ, জমছে ময়লা আবর্জনা। অবহেলা আর অব্যবস্থাপনায় নগরীর এই ঐতিহ্যবাহী মাঠটি এখন খেলাধুলার উপযোগিতা হারানোর পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


মাঠটির এমন বেহাল অবস্থার পেছনে রয়েছে এর বহুমুখী অপ-ব্যবহার ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব। খেলাধুলার পাশাপাশি রাজনৈতিক সভা সমাবেশ, মিছিল, ওয়াজ মাহফিলসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য নিয়মিত ব্যবহার করা হয় মাঠটি। বড় বড় আয়োজন ঘিরে হাজারো মানুষের সমাগম ঘটে এখানে। কিন্তু এত গুরুত্বপূর্ণ মাঠের এমন অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। মাঠের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও বর্জ্যের সঙ্গে যুক্ত হচ্ছে মলমূত্র ত্যাগের কারণে সৃষ্ট দূষণ। ফলে মাঠের পরিবেশ দিন দিন আরও নাজুক হয়ে পড়ছে।


স্থানীয়দের অভিযোগ, মাঠের বিভিন্ন অংশে পর্যাপ্ত নজরদারি না থাকায় অনেকে এটিকে মলমূত্র ত্যাগের স্থান হিসেবে ব্যবহার করছেন। পর্যাপ্ত গণশৌচাগার অভাব পরিস্থিতিকে জটিল করে তুলেছে। 


সবচেয়ে উদ্বেগের বিষয়, যে মাঠে শিশু কিশোরদের খেলাধুলা ও শারীরিক বিকাশের সুযোগ থাকার কথা, সেখানে তাদের চলাচল করতে হচ্ছে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে।


মাঠের এক পাশে হযরত শাহজালাল (রহ.) এর মাজার, অন্য পাশে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। এমন গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে অবস্থিত মাঠটির এই দুরবস্থা নগরীর পরিবেশ ও সৌন্দর্যকেও প্রশ্নের মুখে ফেলছে। অথচ সিলেট নগরীতে খেলার মাঠের সংখ্যা এমনিতেই হাতেগোনা। বিদ্যমান মাঠগুলোর মধ্যে অন্যতম এই মাঠটি রক্ষায় কার্যকর উদ্যোগ না থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলাধুলার সুযোগ আরও সংকুচিত হবে।


নিয়মিত খেলতে আসা ক্রীড়াপ্রেমীদের দাবি, মাঠি সংরক্ষণ করতে হবে। মাঠের নিরাপত্যা ও মলমূত্র ত্যাগ বন্ধে প্রশাসনিক নজরদারি, সিসি টিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা করতে হবে।


নগরবাসীর প্রশ্ন, যে মাঠে নতুন প্রজন্মের স্বপ্ন গড়ে ওঠার কথা সেটি কেন মলমূত্র ত্যাগ ও আবর্জনার ভাগাড়ে পরিণত হবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতায় ঐতিহ্যবাহী এই মাঠের অস্তিত্ব ও ব্যবহারযোগ্যতা সংকটের মুখে পড়ছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে খেলাধুলার ঐতিহ্য হারানোর পাশাপাশি মাঠটি ক্রমেই অপরিচ্ছন্ন জনসমাগমস্থলে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।


মাঠটি রক্ষায় সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন নগরবাসী।


এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন আজকের সিলেট-কে বলেন, এ বিষয়ে সিটি করপোরেশনের কিছু কাজ করার কথা রয়েছে। তাই এখনই কিছু বলতে পারছি না। বিষয়টি জেনে আগামীকাল আপনাকে জানাব।


এ বিষয়ে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অসুস্থ। আপনি ভাইস প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর বাসা মাঠের কাছে।


এ বিষয়ে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জামশেদ সুমনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। এ ছাড়া তাঁর মোবাইল নম্বরে খুদেবার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।


এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি আমার দায়িত্বের আওতায় নয়।

সর্বশেষ