• ২০২৬ Jun ১১, বৃহস্পতিবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ২৮
  • সর্বশেষ আপডেট : ০৫:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ঢাকা ডমিনেটর্স ১৪৪ রান পুঁজি

  • প্রকাশিত ০৮:০৬ পূর্বাহ্ন বৃহস্পতিবার, Jun ১১, ২০২৬
ঢাকা ডমিনেটর্স ১৪৪ রান  পুঁজি
বিপিএল
শহীদুর রহমান জুয়েল

ঢাকা ডমিনেটর্স রংপুর রাইডার্সের দুর্দান্ত বোলিংয়ের সামনে বড় পুঁজি দাঁড় করাতে পারলো না হাতে ৫ উইকেট থাকার পরও ১৪৪ রানেই আটকে গেছে নাসির হোসেনের দল।

অর্থাৎ জিততে হলে রংপুরকে করতে হবে ১৪৫।  আরও একবার ব্যর্থ ঢাকার দুই ওপেনার। মিজানুর রহমান ৫ আর সৌম্য সরকার ১১ রানেই সাজঘরের পথ ধরলেন। সুবিধা করতে পারেননি অ্যালেক্স ব্ল্যাক (৪) আর মোহাম্মদ মিঠুনও (১৪)।

তবে আফগান উসমান গনি হার না মানা এক ইনিংস খেলেছেন। ৫৫ বলে ৭ চার আর ৩ ছক্কায় তার উইলো থেকে বেরিয়ে আসে ৭৩ রানের অপরাজিত ইনিংস। নাসির করেন ২২ বলে ২৯।  রংপুরের পেসার আজমতউল্লাহ ওমরজাই ২৭ রানে নেন ২টি উইকেট। একটি করে উইকেট শিকার মেহেদি হাসান আর রাকিবুল হাসানের।

সর্বশেষ