• ২০২৬ Jul ১৮, শনিবার, ১৪৩৩ শ্রাবণ ২
  • সর্বশেষ আপডেট : ১২:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দুর্বল ছয় ব্যাংককে ছাপিয়ে ২২ হাজার ৫০০ কোটি দেওয়া হলো প্রয়োজন মতো পাবেন গ্রাহকরা

  • প্রকাশিত ০১:০৭ পূর্বাহ্ন শনিবার, Jul ১৮, ২০২৬
দুর্বল ছয় ব্যাংককে ছাপিয়ে ২২ হাজার ৫০০ কোটি দেওয়া হলো প্রয়োজন মতো পাবেন গ্রাহকরা
ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট :

অন্তর্বর্তী সরকার গঠনের পর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া বন্ধ করা হয়েছিল। কিন্তু সেই অবস্থান থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। দুর্বল ছয় ব্যাংককে এ পর্যন্ত ছাপিয়ে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। রবিবার থেকে গ্রাহকরা প্রয়োজন মতো টাকা উত্তোলন করতে পারবেন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর।

গভর্নর বলেন, আমানতকারীদের আমানতের পুরো নিশ্চয়তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের, সরকারের। আমানত নিয়ে গ্রাহককে কোনো চিন্তা করতে হবে না। গ্রাহকের যখন যে পরিমাণ টাকা প্রয়োজন, রবিবার থেকে পাবেন। ইতোমধ্যে সে প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, সর্বোপরি টাকা ছাপিয়ে বাণিজ্যিক ব্যাংককে দেওয়া হবে। তবে সমপরিমাণ টাকা বন্ড ইস্যুর মাধ্যমে বাজার থেকে টাকা তুলে নেওয়া হবে, যাতে বাজারে বাড়তি টাকা না থাকে এবং মূল্যস্ফীতি না হয়। আগেরমতোই সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত থাকবে।

অতীতে সরকার ছাপিয়ে ধার দিয়েছে, বর্তমান সরকারেও সময়েও তা করা হচ্ছে, পার্থক্য কী- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্বল ব্যাংকের আজ্ঞাবহ কমিটি ভেঙে দেওয়া হয়েছে, ব্যাংকগুলোকে জবাবদিহির আওতায় আনা হয়েছে।

সর্বশেষ