• ২০২৬ নভেম্বর ০৯, সোমবার, ১৪৩৩ কার্তিক ২৪
  • সর্বশেষ আপডেট : ০১:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ইউপি নির্বাচনের প্রস্তুতি শুরু, প্রথম ধাপে ভোট ১ হাজার ৫০টিতে ভোট, ইভিএম ব্যবহারে ‘না’ ইসির ।

  • প্রকাশিত ০১:১১ পূর্বাহ্ন সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
ইউপি নির্বাচনের প্রস্তুতি শুরু, প্রথম ধাপে ভোট ১ হাজার ৫০টিতে ভোট, ইভিএম ব্যবহারে ‘না’ ইসির ।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*ইউপি নির্বাচনের প্রস্তুতি শুরু, প্রথম ধাপে ভোট ১ হাজার ৫০টিতে ভোট, ইভিএম ব্যবহারে ‘না’ ইসির ।* 

দেশের ইউনিয়ন পরিষদগুলোর সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ধাপে উপজেলা সদরসংলগ্ন ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে আসন্ন কোনো নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না বলে জানিয়েছে কমিশন।

রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। প্রথম পর্যায়ে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে উপজেলা সদর এলাকার ইউনিয়নগুলোকে এ পর্যায়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইভিএম ব্যবহারের বিষয়ে ইসি সচিব স্পষ্ট করেন, কোনো নির্বাচনেই আপাতত এই যন্ত্র ব্যবহার করা হবে না। তবে অব্যবহৃত ইভিএমগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সুপারিশ পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনার আওতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন আখতার আহমেদ। নির্বাচন কমিশন ছয় বছর বয়স থেকেই নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে বলে জানান তিনি।

সর্বশেষ