• ২০২৬ Jul ০৯, বৃহস্পতিবার, ১৪৩৩ আষাঢ় ২৫
  • সর্বশেষ আপডেট : ০২:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত ০৮:০৭ পূর্বাহ্ন বৃহস্পতিবার, Jul ০৯, ২০২৬
মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন
File
মতিউল ইসলাম (মতি)

মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন


মতিউল ইসলাম 


কক্সবাজার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। এরপর কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় কক্সবাজার জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জনাব এ.এন.এম. সাজেদুর রহমান,পুলিশ সুপার, কক্সবাজার।


মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে জেলা পুলিশ মহান বিজয়ের চেতনাকে ধারণ করে আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।


শ্রদ্ধা নিবেদনকালে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আপেল মাহমুদ, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়ন; জনাব আবু সাঈদ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কক্সবাজার;জনাব নাজমুস সাকিব খান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোহাম্মদ সামীম কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্); জনাব অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)সহ কক্সবাজার জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

সর্বশেষ