• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ০৩:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভোট ডাকাতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে : তারেক রহমান

  • প্রকাশিত ০৩:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
ভোট ডাকাতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে : তারেক রহমান
File
শহীদুর রহমান জুয়েল সিলেট জেলা চিফ প্রতিনিধি

ভোট ডাকাতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে : তারেক রহমান 


সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট ডাকাতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, পালিয়ে যাওয়া একটি দলের মতো দেশের ভেতরেও একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তারা ভোট ডাকাতির ষড়যন্ত্রে লিপ্ত। তাদের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, গত ১৬ বছর ব্যালট ছিনতাই হয়েছে, আমি-ডামি, নিশিরাতের নির্বাচন হয়েছে, আমরা দেখেছি। বিগত দিনে মানুষের রাজনৈতিক ও ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। রাজনৈতিক, বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছর অনেককে হারিয়েছি।

তিনি বলেন, এজন্য বলেছি, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।

সর্বশেষ