• ২০২৬ ফেব্রুয়ারী ১৭, মঙ্গলবার, ১৪৩২ ফাল্গুন ৪
  • সর্বশেষ আপডেট : ০১:০২ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার ঈদগাঁও পোকখালী ছুরিকাঘাতে কামাল নিহত

  • প্রকাশিত ০১:০২ পূর্বাহ্ন মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৭, ২০২৬
কক্সবাজার ঈদগাঁও পোকখালী ছুরিকাঘাতে কামাল নিহত
File
কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজার ঈদগাঁও পোকখালী ছুরিকাঘাতে কামাল নিহত


কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী এলাকায় ছুরির আঘাতে কামাল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী ) সোমবার সন্ধ্যায় পোকখালী সাদা ঘোনা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে কামালকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁওতে একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ