ভালুকায় প্রশাসনের দপ্তরপ্রধানদের সঙ্গে নবনির্বাচিত এমপির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করে নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। মতবিনিময় পর্বে দপ্তরভিত্তিক নানা সমস্যা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।
প্রধান অতিথি আলোচনায় উত্থাপিত বিষয়গুলো মনোযোগসহকারে শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় স্থানীয় সাংবাদিকবৃন্দসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।
মতামত দিন