• ২০২৬ নভেম্বর ০৯, সোমবার, ১৪৩৩ কার্তিক ২৫
  • সর্বশেষ আপডেট : ০১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টঙ্গীতে ৯ বছরের শিশুকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেফতার।

  • প্রকাশিত ০১:১১ অপরাহ্ন সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
টঙ্গীতে ৯ বছরের শিশুকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেফতার।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*টঙ্গীতে ৯ বছরের শিশুকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেফতার।* 

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে রাব্বি হোসেন (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার শিশুটির বয়স ৯ বছর।

রবিবার (৮ নভেম্বর) রাতে তাকে আটক করা হয়। পরে শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে গ্রেফতার দেখায় পুলিশ।

গ্রেফতার রাব্বি হোসেন টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসায় শিক্ষকতা করেন। তার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (৪ নভেম্বর) বিকেলে শিশুটিকে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে ছ্যাঁকা দেন ওই শিক্ষক। পরদিন সন্ধ্যায় মা মাদ্রাসায় ছেলেকে নিতে গেলে শিশুটি তার কাছে নির্যাতনের বিষয়টি জানায়। পরে এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে শিক্ষক প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছেন। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।

সর্বশেষ