• ২০২৬ Jun ১০, বুধবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ২৭
  • সর্বশেষ আপডেট : ০৬:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে টিসিবি ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশিত ০৪:০৬ অপরাহ্ন বুধবার, Jun ১০, ২০২৬
কক্সবাজার রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে টিসিবি ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে টিসিবি ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন


মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে গত: ১৮ (ফেব্রুয়ারি)কক্সবাজার সদর উপজেলা পরিষদের সামনে ট্রাকে করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তার এবং দীপ্ত সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমন কান্তি দে, টেকনিক্যাল অফিসারসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে রাবেয়া আক্তার বলেন, “রমজান মাসে সাধারণ মানুষের ওপর নিত্যপণ্যের চাপ কমাতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের এই কার্যক্রম নিম্ন ও নিম্নমধ্যবিত্ত মানুষের জন্য বড় সহায়তা হবে।”

দীপ্ত সাহা বলেন, “বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বস্তি দিতে নিয়মিতভাবে এ ধরনের ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। কেউ যাতে বাড়তি দামে পণ্য কিনতে বাধ্য না হন, সেদিকে প্রশাসন সর্বোচ্চ নজর রাখছে।”

পণ্য কিনতে আসা ক্রেতা ছালেহ আহম্মেদ বলেন,“সরকারের এই উদ্যোগ গরিব ও স্থানীয়রা জানান, নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে বাজারে দাম স্থিতিশীল থাকবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবে।

এই কার্যক্রম বাস্তবায়নে পণ্য সরবরাহ ও বিক্রয়ের দায়িত্ব পালন করছে ডিলার প্রতিষ্ঠান মেসার্স রায়হান ট্রেডিং-এর স্বত্বাধিকারী মোহাম্মাদ আই উদ্দিন। তিনি বলেন- “সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করে মানুষের কাছে সেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সঠিকভাবে পণ্য বিতরণ নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি।”

উল্লেখ্য, এই ন্যায্যমূল্যের ভ্রাম্যমাণ পণ্য বিক্রয় কার্যক্রম ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-এর উদ্যোগে এবং কক্সবাজার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিচালিত হচ্ছে।

সর্বশেষ