• ২০২৬ ফেব্রুয়ারী ২০, শুক্রবার, ১৪৩২ ফাল্গুন ৮
  • সর্বশেষ আপডেট : ০৯:০২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

লেবুর দাম আকাশ ছোয়া, সরকারের নেই কোন উদ্যোগ?

  • প্রকাশিত ০৯:০২ অপরাহ্ন শুক্রবার, ফেব্রুয়ারী ২০, ২০২৬
লেবুর দাম আকাশ ছোয়া, সরকারের নেই কোন উদ্যোগ?
File
হাসিনুর রহমান হাসু

অস্বাভাবিকভাবে সারাদেশে লেবুর দাম বেড়ে গেছে। অথচ এই লেবু আমাদের দেশেই পর্যাপ্ত পরিমাণে আবাদ হয়। উপরন্তু এটি একটি পচনশীল পণ্য—দীর্ঘদিন মজুত করে রাখার সুযোগ নেই। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে দাম বাড়িয়ে দিয়েছেন।


এখনো এমন তীব্র গরম পড়েনি যে শরবতের চাহিদা হঠাৎ করে বেড়ে যাবে। তবুও দামের এই ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জন্য উদ্বেগজনক। বিষয়টি দ্রুত নজরে নিয়ে কঠোর বাজার মনিটরিং করা প্রয়োজন। নইলে অদূর ভবিষ্যতে শুধু লেবু নয়, নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দামও অযৌক্তিকভাবে বেড়ে যেতে পারে, যার চাপ শেষ পর্যন্ত ভোক্তাদেরই বহন করতে হবে।

সর্বশেষ