• ২০২৬ ফেব্রুয়ারী ১৬, সোমবার, ১৪৩২ ফাল্গুন ৪
  • সর্বশেষ আপডেট : ০৬:০২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দুই আসনে জয়, ঢাকা–১৭ রাখছেন তারেক রহমান:বগুড়া–৬ শূন্য ঘোষণা হবে

  • প্রকাশিত ০৬:০২ অপরাহ্ন সোমবার, ফেব্রুয়ারী ১৬, ২০২৬
দুই আসনে জয়, ঢাকা–১৭ রাখছেন তারেক রহমান:বগুড়া–৬ শূন্য ঘোষণা হবে
File
সাবিক ওমর রাজশাহী অঞ্চল:

দুই আসনে জয়, ঢাকা–১৭ রাখছেন তারেক রহমান:বগুড়া–৬ শূন্য ঘোষণা হবে


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান একসঙ্গে ঢাকা–১৭ ও বগুড়া–৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেছেন। তবে আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একজন প্রার্থী কেবল একটি আসন ধরে রাখতে পারেন। এ পরিপ্রেক্ষিতে তিনি বগুড়া–৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা–১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।

প্রচলিত আইনের বিধান অনুযায়ী, একই সাধারণ নির্বাচনে কোনো ব্যক্তি একাধিক আসন থেকে প্রার্থী হতে ও নির্বাচিত হতে পারেন। তবে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে তাকে লিখিতভাবে জানাতে হয়—কোন আসনটি তিনি রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে অবশিষ্ট আসন শূন্য ঘোষণা করবে।

ঢাকা–১৭ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। এ আসনে তিনি ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হন।

ঢাকা–১৭ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি। বাতিল হয়েছে ২ হাজার ২১১টি ভোট এবং বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৬৭৭।

অন্যদিকে বগুড়া–৬ আসনে ১৫০টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। নির্ধারিত প্রক্রিয়া শেষে বগুড়া–৬ আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ