• ২০২৬ ফেব্রুয়ারী ২৩, সোমবার, ১৪৩২ ফাল্গুন ১১
  • সর্বশেষ আপডেট : ০১:০২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জাফলংয়ে অবৈধ বালু তোলা বন্ধে টাস্কফোর্সের অভিযানে আটক- ৯

  • প্রকাশিত ০২:০২ অপরাহ্ন সোমবার, ফেব্রুয়ারী ২৩, ২০২৬
জাফলংয়ে অবৈধ বালু তোলা বন্ধে টাস্কফোর্সের অভিযানে আটক- ৯
File
জসিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা সিলেট।

জাফলংয়ে অবৈধ বালু তোলা বন্ধে টাস্কফোর্সের অভিযানে আটক- ৯


 : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু তোলা বন্ধে টাস্কফোর্স অভিযানে ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জাফলং, জুমপাড়া ও বল্লাঘাট এলাকায় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮০-৯০টি বারকি ও ১৬টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ সময় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, পরিদর্শক (তদন্ত) মো. কবীর হোসেন, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার হারুনসহ পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ