• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ০৬:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মধুপুরের টাংগাইলে অটো ছিনতাই

  • প্রকাশিত ০৬:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
মধুপুরের টাংগাইলে অটো ছিনতাই
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি : টাংগাইল

গতকাল ২৪ ফেব্রুয়ারি, পবিত্র তারাবির নামাজ চলাকালে এক হৃদয়বিদারক ছিনতাইচেষ্টার ঘটনা ঘটেছে মধুপুর টাংগাইলে ।

রাতের দিকে চারজন যুবক গোলাবাড়ী থেকে রানিয়াদ যাওয়ার কথা বলে ৫০০ টাকায় একটি অটো রিজার্ভ করে। অটোচালক তাদের নিয়ে মধুপুর হয়ে সটিবাড়ী বাজার অতিক্রম করে রানিয়াদ বেঙ্গাইকুড়ি গোরস্থানের কাছাকাছি পৌঁছালে হঠাৎ করেই তারা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। একপর্যায়ে চালকের গলায় ছুরি ধরে আঘাতের চেষ্টা করা হয়।

সৌভাগ্যক্রমে, গলায় পেঁচানো মাফলারের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে এতে তার গলা সামান্য কেটে যায়। জীবন বাঁচাতে অটোচালক দৌড়ে গিয়ে চিৎকার শুরু করলে তারাবির নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অটোটি নিরাপদে নিয়ে আসেন। এ সময় ছিনতাইকারী চক্রটি পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ, বিশেষ করে অটোচালকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেক ক্ষেত্রেই এমন সংঘবদ্ধ অপরাধের শিকার হয়ে নিরীহ চালকদের প্রাণ পর্যন্ত হারাতে হয়।

মধুপুর প্রশাসনের প্রতি আকুল আবেদন—রাস্তার সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। দ্রুত ও কার্যকর পদক্ষেপই পারে এমন অপরাধপ্রবণতা রোধ করতে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ ফিরিয়ে আনতে।


সর্বশেষ