• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ০৭:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী

  • প্রকাশিত ০৮:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
সিসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী
File
নিজস্ব প্রতিবেদক

সিসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী 


আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট সিটি করপোরেশন (সিসিক)-এর নবনিযুক্ত প্রশাসক (মেয়র পদমর্যাদার) আব্দুল কাইয়ুম চৌধুরী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরভবনে তিনি সদ্যবিদায়ী প্রশাসক ও সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়–এর কমিশনার খান মো. রেজা-উন-নবী–এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর আব্দুল কাইয়ুম চৌধুরী নগরবাসীর প্রত্যাশা পূরণে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম জোরদার, নাগরিক সেবার মানোন্নয়ন নিশ্চিত এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

এর আগে সোমবার সরকার সিলেটসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়। এর মধ্যে সিলেট জেলা বিএনপি–এর সভাপতি ও ত্যাগী নেতা আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিসিকের প্রশাসকের দায়িত্ব প্রদান করা হয়।

দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে তিনি ঢাকা থেকে বুধবার সকালে সিলেটে আসেন। দুপুর ১১টা ৫০ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর–এ পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পবিত্র হযরত শাহজালাল (রহ.)–এর মাজার এবং হযরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করেন।

জিয়ারত শেষে তিনি সিলেট সিটি করপোরেশনের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।

সর্বশেষ