• ২০২৬ ফেব্রুয়ারী ২৬, বৃহস্পতিবার, ১৪৩২ ফাল্গুন ১৪
  • সর্বশেষ আপডেট : ০৮:০২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

রাজবাড়ীতে ঘুমন্ত সেনা সদস্যের বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী।

  • প্রকাশিত ০৮:০২ অপরাহ্ন বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৬
রাজবাড়ীতে ঘুমন্ত সেনা সদস্যের বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী।
file
হাসিনুর রহমান হাসু। টাইম বাংলা নিউজ ডেস্ক।

রাজবাড়ীর সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর ওপর হামলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার পারশেল কাটি গ্রামে।

ভুক্তভোগী মো. ইমান মোল্লা (৩০), সদর উপজেলার লক্ষণদিয়া গ্রামের ইয়াকুব মোল্লার ছেলে। অভিযুক্ত স্ত্রী রোকসানা আক্তার, পারশেল কাটি গ্রামের মো. নূর ইসলাম শেখের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে খালাতো বোন রোকসানা আক্তারকে বিয়ে করেন ইমান মোল্লা। দাম্পত্য জীবনের শুরুটা স্বাভাবিক থাকলেও গত তিন বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। তাদের সংসারে সাড়ে তিন বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

ঘটনার রাতে ইমান মোল্লা শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। তারাবির নামাজ আদায় শেষে তিনি ঘুমিয়ে পড়েন। অভিযোগ অনুযায়ী, রাত আনুমানিক ২টার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের সংবেদনশীল স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

ইমান মোল্লার চিৎকারে পাশের কক্ষ থেকে শ্বশুর-শাশুড়ি ছুটে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোরের একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ইমান মোল্লা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত। তিনি ১০ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন। ছুটিতে এসে এমন ঘটনার শিকার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ