• ২০২৬ সেপ্টেম্বর ২২, মঙ্গলবার, ১৪৩৩ আশ্বিন ৭
  • সর্বশেষ আপডেট : ০৮:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জাতীয় সংগীত না লিখতে পারায় কারও চাকরি হলনা

  • প্রকাশিত ১১:০৯ পূর্বাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
জাতীয় সংগীত না লিখতে পারায় কারও চাকরি হলনা
file
হাসিনুর রহমান হাসু। টাইম বাংলা নিউজ ডেস্ক।

পঞ্চগড়ে গ্রামপুলিশ নিয়োগে ব্যতিক্রমী ঘটনাজা। তীয় সংগীত শুদ্ধভাবে লিখতে না পারায় ৩৮ প্রার্থীই বাদ।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রামপুলিশ (মহল্লাদার) পদে নিয়োগের বাছাই পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জন প্রার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। লিখিত পরীক্ষায় শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে না পারায় সকল প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে এ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার তিরনইহাট, তেঁতুলিয়া সদর, শালবাহান ও দেবনগর ইউনিয়ন পরিষদে পাঁচটি মহল্লাদার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস যোগ্যতার এ পদে মোট ৩৮ জন আবেদন করেন।

পরীক্ষার শুরুতে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। এরপর মেধা যাচাইয়ের অংশ হিসেবে তাদের ১৫ মিনিট সময় দিয়ে জাতীয় সংগীত লিখতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই সম্পূর্ণ ও শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে পারেননি। ফলে নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে বাদ দেওয়া হয়।

নিয়োগ বাছাই কমিটিতে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা এলজিইডির প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নিয়োগ কমিটির সভাপতি আফরোজ শাহীন খসরু জানান, “শারীরিক যোগ্যতা যাচাই শেষে মেধা যাচাই করতে গিয়ে দেখা যায়, কোনো প্রার্থীই জাতীয় সংগীত সঠিকভাবে লিখতে পারেননি। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও দেশপ্রেমের প্রাথমিক ধারণা থাকা আবশ্যক। জাতীয় সংগীতের মতো মৌলিক বিষয়ে এমন অজ্ঞতা আমাদের হতবাক করেছে।

তিনি আরও জানান, শিগগিরই পুনরায় নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে।


সর্বশেষ