• ২০২৬ Jun ১৩, শনিবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ৩০
  • সর্বশেষ আপডেট : ০৩:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

যাতে মানুষ নিশ্চিন্তে ও শান্তিতে বসবাস করতে পারে সে ব্যবস্থা নেব: ফকির মাহবুব আনাম স্বপন এমপি।

  • প্রকাশিত ০৪:০৬ অপরাহ্ন শনিবার, Jun ১৩, ২০২৬
যাতে মানুষ নিশ্চিন্তে ও শান্তিতে বসবাস করতে পারে সে ব্যবস্থা নেব: ফকির মাহবুব আনাম স্বপন এমপি।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি। টাংগাইল।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি -এর সঙ্গে ধনবাড়ী উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ধনবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষ -এ এ সভা আয়োজন করা হয়।

সভায় মন্ত্রী বলেন, ধনবাড়ী ও মধুপুরে প্রযুক্তিনির্ভর সেবা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ এর সরাসরি সুফল ভোগ করতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রার মাধ্যমে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জনগণের জীবনমান আরও সমৃদ্ধ হবে। তিনি আরও বলেন, সরকারের কার্যকর উদ্যোগ ও সেবার মাধ্যমে এমন পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে মানুষ নিশ্চিন্তে ও শান্তিতে বসবাস করতে পারে।

 শ্রদ্ধাভাজন নূরজাহান আক্তার সাথী, উপজেলা নির্বাহী অফিসার, এর সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় ধনবাড়ী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


সর্বশেষ