• ২০২৬ মার্চ ০২, সোমবার, ১৪৩২ ফাল্গুন ১৮
  • সর্বশেষ আপডেট : ১১:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজারে বিএমটিএ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত ১১:০৩ পূর্বাহ্ন সোমবার, মার্চ ০২, ২০২৬
কক্সবাজারে বিএমটিএ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজারে বিএমটিএ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


কক্সবাজার প্রতিনিধিঃ

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আজ ২৮ ফেব্রুয়ারি শনিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি কক্সবাজার সদর হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মেসবাহ উদ্দিন, পরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মং টিং ঞো,

 ডাঃ কফিলউদ্দিন কনসালটেন্ট কক্সবাজার সদর হাসপাতাল।এছাড়াও বিএমটিএ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি খাজা মইনুদ্দিন মঞ্জু ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে পেশাগত ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও মানবসেবার মানসিকতা আরও জোরদার করার আহ্বান জানান। দোয়া মাহফিলে দেশ, জাতি ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করা হয়। বাংলাদেশ ডেন্টাল পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি আ.ন.ম. মাজহারুল হক (রিগান) এর সঞ্চালনায় ও কক্সবাজার জেলা বিএমটিএ সভাপতি এনায়েত করিম মিয়া  সকল অতিথি ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ