• ২০২৬ Jul ২৭, সোমবার, ১৪৩৩ শ্রাবণ ১২
  • সর্বশেষ আপডেট : ০৬:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আমেরিকার এক সাহসী সেনার প্রতিবাদে চমকে উঠেছে পুরো বিশ্ব।

  • প্রকাশিত ০৬:০৭ অপরাহ্ন সোমবার, Jul ২৭, ২০২৬
আমেরিকার এক সাহসী সেনার প্রতিবাদে চমকে উঠেছে পুরো বিশ্ব।
file
হাসিনুর রহমান হাসু। টাইম বাংলা নিউজ ডেস্ক।

মার্কিন রাজনীতির উত্তপ্ত মঞ্চে এবার এক সাহসী প্রতিবাদে চমকে উঠেছে পুরো বিশ্ব। ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধ নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে, তখন মার্কিন সিনেটে দাঁড়িয়ে স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে নিজের অবস্থান জানালেন এক বীর মার্কিন কর্মকর্তা। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন—ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে তিনি সমর্থন দেবেন না।

সিনেটের সেই বক্তব্য মুহূর্তেই আলোড়ন তোলে। তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, কেন সাধারণ আমেরিকানদের জীবন অন্য একটি দেশের স্বার্থে উৎসর্গ করতে হবে?

তার মতে, অন্যের স্বার্থে সাজানো যুদ্ধে তরুণদের প্রাণ ঝরে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, যদি কারও ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ এতটাই প্রবল হয়, তবে যুদ্ধের ময়দানে আগে তারই নামা উচিত। অন্যের সন্তানদের জীবন দিয়ে কোনো যুদ্ধের দাম চুকানো উচিত নয়।

নিজের বিবেকের কাছে আপস না করে সত্য উচ্চারণের এই সাহসিকতা ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে তার সেই দৃঢ় কণ্ঠের বক্তব্য।

আজকের এই প্রশ্ন যেন সারা পৃথিবীর মানুষকেই ভাবিয়ে তুলেছে—

আর কত যুদ্ধ, আর কত মায়ের বুক খালি হলে মানবতা সত্যিই জাগবে?


সর্বশেষ