• ২০২৬ নভেম্বর ১৭, মঙ্গলবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৩
  • সর্বশেষ আপডেট : ০৭:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১

  • প্রকাশিত ০৭:১১ অপরাহ্ন মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
Time Bangla news
​তিতাস আহম্মেদ, কুষ্টিয়া

কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১

কুষ্টিয়ার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক তিনটি অভিযানে ২৯ পিস ইয়াবা, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৮ কেজি গাঁজা, ৮ বোতল ভারতীয় মদ এবং ৬টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারে জড়িত অভিযোগে মো. লালু (৪৫) নামের একজনকে আটক করা হয়।

​মঙ্গলবার (১৭ নভেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৭২ হাজার ১৯১৯ টাকা।

​বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ