• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ০৪:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত।

  • প্রকাশিত ০৪:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত।

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এস এম জাহিদুর রাসেল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোড়াই–সখীপুর সড়কের সৈয়দপুর এলাকায় ডায়মন্ড ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুর রাসেল মোটরসাইকেলযোগে গোড়াই থেকে সখীপুরের দিকে যাচ্ছিলেন। পথে সৈয়দপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ