• ২০২৬ মার্চ ০৮, রবিবার, ১৪৩২ ফাল্গুন ২৪
  • সর্বশেষ আপডেট : ০৩:০৩ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শাজাহানপুরের খরনা হাটে গর্ভবতী গাভী জবাইয়ের অভিযোগ, কসাইকে তাড়াল জনতা; গাই ও বকনা জবাইয়ে নিষেধাজ্ঞা

  • প্রকাশিত ০৩:০৩ অপরাহ্ন রবিবার, মার্চ ০৮, ২০২৬
শাজাহানপুরের খরনা হাটে গর্ভবতী গাভী জবাইয়ের অভিযোগ, কসাইকে তাড়াল জনতা; গাই ও বকনা জবাইয়ে নিষেধাজ্ঞা
File
মহিউছ ছাইয়েদ শাজাহানপুর (বগুড়া) প্রতিবেদক

শাজাহানপুরের খরনা হাটে গর্ভবতী গাভী জবাইয়ের অভিযোগ, কসাইকে তাড়াল জনতা; গাই ও বকনা জবাইয়ে নিষেধাজ্ঞা

:

বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা হাটে গর্ভবতী গাভী জবাইয়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক কসাইকে হাট থেকে তাড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ স্থানীয় জনতা।

রবিবার (৮ মার্চ) সকালে খরনা হাটে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কসাইয়ের নাম মিজান বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাটে একটি গাভী জবাই করার সময় কয়েকজন ক্রেতা ও উপস্থিত লোকজনের সন্দেহ হলে তারা বিষয়টি খতিয়ে দেখেন। পরে গাভীটি গর্ভবতী বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে হাটে উপস্থিত লোকজন ক্ষোভ প্রকাশ করে কসাই মিজানকে ধাওয়া দেয়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি সেখান থেকে পালিয়ে যান।

এ সময় উত্তেজিত জনতা তাকে হাট থেকে বের করে দেয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, গর্ভবতী গাভী জবাই করা অমানবিক ও আইনবিরোধী। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলেও দাবি জানান তারা।

এদিকে বাজার কমিটি এ ঘটনার পর নতুন সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, খরনা বাজারে আর গাই ও বকনা গরু জবাই করা যাবে না। শুধুমাত্র ষাঁড় গরু জবাই করা যাবে। কেউ গাই বা বকনা গরু জবাই করলে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।

অভিযুক্ত মিজান মাঝিরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সর্বশেষ