• ২০২৬ মে ০১, শুক্রবার, ১৪৩৩ বৈশাখ ১৮
  • সর্বশেষ আপডেট : ০৯:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

  • প্রকাশিত ০৪:০৫ অপরাহ্ন শুক্রবার, মে ০১, ২০২৬
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কাজের শুভ উদ্বোধন
File
জয়পুরহাট জেলা প্রতিনিধি : রাম বাবু বর্মন

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কাজের শুভ উদ্বোধন


দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের কালাই উপজেলায় পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) উপজেলার মুরাইল ভাবকী এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয় ও জয়পুরহাট-২ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল বারী (এমপি)।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আরাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নদী-নালা, খাল ও জলাধার পুনঃখননের মাধ্যমে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, কৃষি কাজে সেচ সুবিধা বাড়বে এবং স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ