• ২০২৬ Jul ১২, রবিবার, ১৪৩৩ আষাঢ় ২৮
  • সর্বশেষ আপডেট : ০৬:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টাঙ্গাইলে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা চেষ্টা, বাবার আর্তনাদ ও বিচারের দাবি।

  • প্রকাশিত ০৬:০৭ অপরাহ্ন রবিবার, Jul ১২, ২০২৬
টাঙ্গাইলে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা চেষ্টা, বাবার আর্তনাদ ও বিচারের দাবি।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

টাঙ্গাইলে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা চেষ্টা, বাবার আর্তনাদ ও বিচারের দাবি।

 টাঙ্গাইলের  সখীপুর উপজেলায় এক স্কুলছাত্রের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীর নাম আবিদ হাসান নাহির। তিনি সখীপুর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্যারেড শেষে বাড়ি ফেরার পথে নাহিরের ওপর হামলা চালায় তারই দুই থেকে তিনজন সহপাঠী। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়, যেখানে তার চিকিৎসা চলছে।

এ ঘটনায় নাহিরের বাবা আরিফুল ইসলাম দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আমার ছেলের ওপর যারা হামলা করেছে, তাদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়।”

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।


সর্বশেষ