• ২০২৬ Jul ১২, রবিবার, ১৪৩৩ আষাঢ় ২৮
  • সর্বশেষ আপডেট : ১০:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মধুপুরে পঁচা-বাসি মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা।

  • প্রকাশিত ১১:০৭ অপরাহ্ন রবিবার, Jul ১২, ২০২৬
মধুপুরে পঁচা-বাসি মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

মধুপুরে পঁচা-বাসি মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা।

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে পঁচা ও বাসি মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলার হাটখোলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৪০ কেজি পঁচা মাংস জব্দ করা হয় এবং পরে সেগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি করায় সংশ্লিষ্ট মাংস বিক্রেতাকে ‘মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ