• ২০২৬ নভেম্বর ০৬, শুক্রবার, ১৪৩৩ কার্তিক ২২
  • সর্বশেষ আপডেট : ১১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার, আওয়ামী লীগের নেতা কর্মীরা বলছেন যত গ্রেপ্তার হবে মিছিলের সংখ্যা তার দ্বিগুণ হবে!

  • প্রকাশিত ১১:১১ অপরাহ্ন শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬
সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার, আওয়ামী লীগের নেতা কর্মীরা বলছেন যত গ্রেপ্তার হবে মিছিলের সংখ্যা তার দ্বিগুণ হবে!
Time Bangla news
নাহিদ সিলেট

সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার, আওয়ামী লীগের নেতা কর্মীরা বলছেন যত গ্রেপ্তার হবে মিছিলের সংখ্যা তার দ্বিগুণ হবে! 


সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে নগরীর জেলরোড থেকে ধোপাদীঘি পর্যন্ত এলাকায় মিছিল করার সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট মহানগর পুলিশের সিটিএসবি (CTSB) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে। অভিযানে সিয়েরা-১, হোন্ডা মোবাইল-১, সিয়েরা-৩, সিয়েরা-৪ ও রোমিও-৪ টিম অংশ নেয়।

এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে একটি বড় ব্যানার, পাঁচটি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. শাহেক আহমেদ (৩২), মুন্না আহমেদ (২৯), দেলোয়ার হোসেন (৩৫), মোহাম্মদ সেলিম আহমেদ (৩৭), তানিম ইকবাল (১৯), সালেহ আহমেদ (১৮), ফাহিম হাসান রবি (১৮), জাকের খান (২৯), কিবরিয়া আহমেদ (৩০), জুনায়েদ আহমেদ (৩৮), আলী আহমদ (৪৫) ও এন এম নাদিম (২০)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে জকিগঞ্জ, কানাইঘাট ও দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দারা রয়েছেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ