• ২০২৬ এপ্রিল ০৪, শনিবার, ১৪৩২ চৈত্র ২১
  • সর্বশেষ আপডেট : ০৫:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নরসিংদীতে ডিবির অভিযানে চোরাই ডিজেল সহ ২ কারবারি গ্রেফতার

  • প্রকাশিত ০৫:০৪ অপরাহ্ন শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
নরসিংদীতে ডিবির অভিযানে চোরাই ডিজেল সহ ২ কারবারি গ্রেফতার
Time Bangla news
আক্তারুজ্জামান বাবু

"নরসিংদীতে ডিবির অভিযানে চোরাই ডিজেলসহ দুই কারবারি গ্রেফতার"আক্তারুজ্জামান বাবু জেলা প্রতিনিধি: নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪২০ লিটার চোরাই ডিজেলসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে।


বুধবার (১ এপ্রিল) দুপুরে বেলাবো উপজেলার নারায়ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়।


পুলিশ জানায়, এসআই সাইফুল ইসলাম ও এসআই ওবায়েদ উল্লাহর নেতৃত্বে বেলাবো থানাধীন নারায়ণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কর উত্তর পাশে অবস্থিত ‘মেসার্স রহিজ মিয়া এন্টারপ্রাইজ’ নামক দোকানে অভিযান চালানো হয়। এসময় ৪২০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়।


অভিযানকালে দোকান থেকে মো. রহিজ মিয়া (৪৫) ও শফিকুর রহমান (২৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।


পুলিশ আরও জানায়, এ ঘটনায় বেলাবো থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মহাসড়কের পাশে অবৈধভাবে জ্বালানি তেল চুরির সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।


Cp

সর্বশেষ