• ২০২৬ এপ্রিল ০৪, শনিবার, ১৪৩২ চৈত্র ২১
  • সর্বশেষ আপডেট : ০৮:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন।

  • প্রকাশিত ০৯:০৪ অপরাহ্ন শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন।

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন এক কলেজ পড়ুয়া তরুণী। উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের টেবি গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, প্রেমিক কামরুল ইসলাম (২২)-এর বাড়িতে গত বৃহস্পতিবার দুপুর থেকে অনশন অবস্থান শুরু করেন ওই কলেজছাত্রী। টানা দুই দিন ধরে তিনি সেখানে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক।

অনশনরত কলেজছাত্রী জানান, প্রায় দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখার পর এখন প্রেমিক কামরুল ইসলাম তা অস্বীকার করছেন। এমনকি তার পরিবারও এ সম্পর্ক মেনে নিচ্ছে না। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন এবং বিয়ে না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান চালিয়ে যাবেন বলে জানান।

স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক বলেন, “দুই দিন ধরে মেয়েটি বিয়ের দাবিতে অনশন করছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে।”

এদিকে, ঘটনার পর থেকে কামরুল ইসলাম পলাতক থাকায় তার বক্তব্য জানা যায়নি। তবে কামরুলের মা রওশনা বেগম দাবি করেন, ছেলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক সম্পর্কে তারা অবগত ছিলেন না। তিনি আরও জানান, মেয়ের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও মেয়ের মায়ের আর্থিক দাবি (চিকিৎসা খরচ বাবদ মাসে ৪০ হাজার টাকা) থাকার কারণে তা আর এগোয়নি।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম জানান, ওই কলেজছাত্রীর মা থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


সর্বশেষ