• ২০২৬ এপ্রিল ০৪, শনিবার, ১৪৩২ চৈত্র ২১
  • সর্বশেষ আপডেট : ০৭:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

অবশেষে পাশ হল টাংগাইলের গোপালপুরে ঝুকিপূর্ণ বৈরাণ সেতুর বাজেট। পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী।

  • প্রকাশিত ০৭:০৪ অপরাহ্ন শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
অবশেষে পাশ হল টাংগাইলের গোপালপুরে ঝুকিপূর্ণ  বৈরাণ সেতুর বাজেট। পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

ঝুকিপূর্ণ  বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী।

টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ বৈরাণ সেতু অবশেষে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনে স্বচিত্র প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি গুরুত্ব পায় এবং সরকারের উচ্চপর্যায়ে পৌঁছায়।

শুক্রবার সকালে প্রতিমন্ত্রী সরেজমিনে হাট বৈরাণ মহল্লার বৈরাণ নদের দুই পাড় ঘুরে সেতুটির ভয়াবহ অবস্থা প্রত্যক্ষ করেন। এ সময় তিনি সেতুর পাটাতনে বড় বড় গর্ত, বিম, উইংওয়াল ও অ্যাবাটমেন্টে ফাটল দেখতে পান, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, সেতুটির বেহাল অবস্থার বিষয়টি ইতোমধ্যে গণমাধ্যমের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে পৌঁছেছে। এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে সাড়ে চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, খুব দ্রুতই ৫০ মিটার দৈর্ঘ্যের একটি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ শুরু হবে। পাশাপাশি প্রায় আধা কিলোমিটার সংযোগ সড়ক পাকা করা হবে, যাতে এলাকাবাসীর চলাচল সহজ হয়।

প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, দ্রুত সময়ের মধ্যেই নতুন সেতু নির্মাণের মাধ্যমে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।


সর্বশেষ