• ২০২৬ Jul ১১, শনিবার, ১৪৩৩ আষাঢ় ২৭
  • সর্বশেষ আপডেট : ০৮:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ে জমিতে পচাঁ আলুর প্রভাবে ধান চারা বিনষ্ট,দুশ্চিন্তায় কৃষক

  • প্রকাশিত ০৯:০৭ পূর্বাহ্ন শনিবার, Jul ১১, ২০২৬
কালাইয়ে জমিতে পচাঁ আলুর প্রভাবে ধান চারা বিনষ্ট,দুশ্চিন্তায় কৃষক
File
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

কালাইয়ে জমিতে পচাঁ আলুর প্রভাবে ধান চারা বিনষ্ট,দুশ্চিন্তায় কৃষক 


জয়পুরহাটের কালাই উপজেলায় বৃষ্টির কারণে জমিতে থাকা আলু তুলতে না পারায় নতুন সমস্যার মুখে পড়েছেন কৃষকরা। ওইসব জমিতে ধান রোপণ করার পরপরই চারা মারা যাচ্ছে, যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

কৃষকদের অভিযোগ, জমিতে পড়ে থাকা আলু পচে গিয়ে মাটির গুণাগুণ নষ্ট করছে। এর ফলে ধান রোপণের পর চারা হলদে হয়ে শুকিয়ে যাচ্ছে এবং অল্প সময়ের মধ্যেই মারা যাচ্ছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, জমিতে পচে থাকা আলু বা ফসলের অবশিষ্টাংশ অপসারণ করে এবং জমি ভালোভাবে প্রস্তুত করে ধান রোপণ করা উচিত। অন্যথায় মাটির ভেতরে সৃষ্ট ক্ষতিকর পরিবেশের কারণে চারা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

সর্বশেষ