• ২০২৬ এপ্রিল ০৮, বুধবার, ১৪৩২ চৈত্র ২৫
  • সর্বশেষ আপডেট : ০৯:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সরকারি নির্দেশে সন্ধ্যা ৭টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান ও অনুষ্ঠান বন্ধের নির্দেশ।

  • প্রকাশিত ০৯:০৪ অপরাহ্ন বুধবার, এপ্রিল ০৮, ২০২৬
সরকারি নির্দেশে সন্ধ্যা ৭টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান ও অনুষ্ঠান বন্ধের নির্দেশ।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

 সরকারি নির্দেশে সন্ধ্যা ৭টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান ও অনুষ্ঠান বন্ধের নির্দেশ।

টাংগাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট ও দোকানপাট নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, উপজেলার সকল শপিংমল, মার্কেট এবং ছোট-বড় দোকান প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

এছাড়াও, বিলবোর্ড, সাইনবোর্ড ও বিভিন্ন আলোকসজ্জার বাতিও নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহ সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট আয়োজকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাই সকল ব্যবসায়ী, আয়োজক ও সাধারণ জনগণকে এ নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্দেশনা বাস্তবায়নে ইতোমধ্যে মাঠপর্যায়ে নজরদারি ও অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনের এ উদ্যোগকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন এবং এর মাধ্যমে এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন।

প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে বিষয়টি উপজেলাবাসীর মধ্যে প্রচার করা হয়েছে।


সর্বশেষ