• ২০২৬ Jun ১০, বুধবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ২৭
  • সর্বশেষ আপডেট : ০৬:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জয়পুরহাটের কালাইয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশিত ০৫:০৬ অপরাহ্ন বুধবার, Jun ১০, ২০২৬
জয়পুরহাটের কালাইয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
File
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

জয়পুরহাটের কালাইয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন 


জয়পুরহাটের কালাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে  দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় কালাই সরকারী মহিলা কলেজ মাঠে এ মেলা অনুষ্টিত হচ্ছে। ‘‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যে ৮ এপ্রিল সকাল ১০টায় কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা মেলার উদ্বোধন করেন। এসময় কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, পুর এম ইউ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মুফতি সাহেব আলী, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, কালাই বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান আলী, কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। আয়োজন স্থল ঘুরে জানা গেছে, এবারে ৪৬ টি স্টল নিয়ে কালাই সরকারী মহিলা কলেজ মাঠে এ মেলা চলছে। শিক্ষার্থীরা তাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক মডেল তৈরী করে এনেছেন। এসব দেখতে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী দর্শনার্থীদের ভীড় লক্ষ করা গেছে। শিক্ষার্থীরাও তাদের সাধ্যমত দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে।

সর্বশেষ