তালোড়া বাইগুনীতে পীরপুকুর জংলী পাঁচ পীর দরগাহ শরীফে পবিত্র ওরশ অনুষ্ঠিত
জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনী গ্রামে অবস্থিত পীরপুকুর জংলী পাঁচ পীর দরগাহ শরীফে পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরট্রী কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান আলী, উদয়পুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান শ্রী মনীশ চৌধুরী এবং উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ ইউনুছ আলী মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন পুনট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান, উদয়পুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আমজাদ হোসেন, পুনট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হান্নান মন্ডল এবং কালাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আন্জুম আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ উপস্থিত সকল মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ওরশ মোবারকের তাৎপর্য তুলে ধরেন। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
মতামত দিন