• ২০২৬ এপ্রিল ১৪, মঙ্গলবার, ১৪৩২ চৈত্র ৩০
  • সর্বশেষ আপডেট : ১২:০৪ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট ক্রিকেট আম্পায়ারিং রিফ্রেশার কোর্সের সমাপনী ক্রিকেটের সঠিক বিকাশে আম্পায়ারদের ভূমিকা অনস্বীকায : কয়েস লোদী

  • প্রকাশিত ১২:০৪ পূর্বাহ্ন মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
সিলেট ক্রিকেট আম্পায়ারিং রিফ্রেশার কোর্সের সমাপনী ক্রিকেটের সঠিক বিকাশে আম্পায়ারদের  ভূমিকা অনস্বীকায : কয়েস লোদী
time bangla
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি ):

সিলেট বিভাগের ক্রিকেট আম্পায়ারদের পেশাদারিত্ব এবং মাঠপর্যায়ের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ‘রিফ্রেশার কোর্স’-এর সফল সমাপ্তি ঘটেছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মিলনায়তনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।

প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী বলেন, “ক্রিকেটের সঠিক বিকাশে আম্পায়ারদের ভূমিকা অনস্বীকার্য। আধুনিক ক্রিকেটের চ্যালেঞ্জ মোকাবিলায় আম্পায়ারদের নিয়মিত প্রশিক্ষণ ও নিজেদের দক্ষতা হালনাগাদ করা অত্যন্ত জরুরি। এ ধরনের কোর্স আমাদের আম্পায়ারদের আরও আত্মবিশ্বাসী ও পেশাদার করে তুলবে, যা মাঠের খেলায় স্বচ্ছতা নিশ্চিত করবে।”

সিলেট বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ আহমদ আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোস্তফা কামাল পাশা মওদুদ। আম্পায়ারদের দিকনির্দেশনা প্রদান করেন আইসিসি প্যানেল আম্পায়ার ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক মনি এবং বিসিবি’র আম্পায়ার এডুকেটর আব্দুল্লাহ আল নোমান অভি।

সিলেট বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.টি.এম ইকরাম ও ভেন্যু ম্যানেজার জয়দীপ দাশ সুজকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন স্তরের আম্পায়াররা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী আম্পায়ারদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান আম্পায়াররা ঘরোয়া ও জাতীয় পর্যায়ের ক্রিকেটে কাজে লাগিয়ে সিলেটের ক্রিকেটের মান আরও সমৃদ্ধ করবেন।

সর্বশেষ