• ২০২৬ এপ্রিল ১৫, বুধবার, ১৪৩৩ বৈশাখ ১
  • সর্বশেষ আপডেট : ১১:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গোপালপুরে ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।

  • প্রকাশিত ১২:০৪ পূর্বাহ্ন বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
গোপালপুরে ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

গোপালপুরে ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঐতিহ্যবাহী ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে।

১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেয় শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা। সকালেই আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রায় শিক্ষার্থীরা বৈশাখী সাজে সজ্জিত হয়ে বিভিন্ন রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী উপকরণ নিয়ে অংশগ্রহণ করে।

পরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ নববর্ষের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতি চর্চার আহ্বান জানান।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। তারা বলেন, বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির প্রতীক।

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়।


সর্বশেষ