• ২০২৬ এপ্রিল ২৫, শনিবার, ১৪৩৩ বৈশাখ ১২
  • সর্বশেষ আপডেট : ০৬:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

স্ত্রীর তালাকের পর অভিমানে গায়ে পেট্রোল ঢেলে আগুন: স্বামীর মৃত্যু

  • প্রকাশিত ০৬:০৪ অপরাহ্ন শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
স্ত্রীর তালাকের পর অভিমানে গায়ে পেট্রোল ঢেলে আগুন: স্বামীর মৃত্যু
File
তৌফিক এলাহি বগুড়া প্রতিনিধি :

স্ত্রীর তালাকের পর অভিমানে গায়ে পেট্রোল ঢেলে আগুন: স্বামীর মৃত্যু

বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্ত্রীর দেওয়া তালাকের পর অভিমানে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বাদ আসর উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মাছির বাজার মসজিদের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।

গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য ঝর্ণা বেগম জানান, নজরুল ইসলাম বগুড়া শহর থেকে এসে বারআঞ্জুল গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার একমাত্র মেয়েকে বিয়ে করে দীর্ঘদিন ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে। নজরুল পেশায় শাহ ফতেহ আলী পরিবহনের সুপারভাইজার ছিলেন। তিনি নিয়মিত সংসারের খরচ না দেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। একাধিকবার বিচ্ছেদের পর সর্বশেষ তার স্ত্রী তাকে তালাক দেন। এতে অভিমান করে নজরুল ইসলাম বাজারে গিয়ে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, স্থানীয়দের ভাষ্যমতে নজরুল ইসলাম জুয়া খেলে ধারদেনায় জড়িয়ে মানসিক চাপে ছিলেন। স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। দেনার চাপ ও দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সর্বশেষ