• ২০২৬ এপ্রিল ২৬, রবিবার, ১৪৩৩ বৈশাখ ১২
  • সর্বশেষ আপডেট : ১১:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট বিশেষ অভিযানে ১২৩ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত ১২:০৪ পূর্বাহ্ন রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
সিলেট বিশেষ অভিযানে ১২৩ মাদক ব্যবসায়ী আটক
বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ১৫ নং অনলাইন নিউজ পোর্টাল
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি ):

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে ১২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুত্রুবার (২৪ এপ্রিল) নিজেদের ফেসবুক পেইজে এসব তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল।

তারা জানায়, শুত্রুবার রাত ১২টা থেকে (বৃহস্পতিবার দিবাগত) শনিবার সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন থানাপুলিশ ও গোয়েন্দা বিভাগ এই ১২৩ জনকে আটক বা গ্রেপ্তার করে।

তাদের মধ্যে নিয়মিত মামলায় ১৩, ওয়ারেন্টভুক্ত আসামি ১০, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০, সন্দেহভাজন ২১, মেট্টোপলিটন অধ্যাদেশে ৫৩, হকার ৪ জনকে গ্রেপ্তার করা হয়।


সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান,তাদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ